রাঙামাটিতে জাতীয় শোক দিবস পালন


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০১ পিএম, ২০২৩-০৮-১৫

রাঙামাটিতে জাতীয় শোক দিবস পালন

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে রাঙামাটির বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান জেলার সর্বস্থরের মানুষ। 
আজ মঙ্গলবার ভোরে  রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার,  জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান শুরুতে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।  এর পর পর রাঙামাটি জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পৌরসভা সহ জেলার সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বেচ্ছাসেবী সংগঠন গুলো বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে সকল শহীদের প্রতি বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে  শ্রদ্ধা নিবেদন করেন। 
এদিকে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল,  বিভিন্ন স্কুল-কলেজ এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গুলো দিবসটি উপলক্ষে  নানান কর্মসূচি পালন  করেছে।