জাতীয় শোক দিবসে রাঙামাটিতে বিজিবি’র উদ্যোগে হাজারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


আলমগীর মানিক    |    ১২:৫২ পিএম, ২০২৩-০৮-১৫

জাতীয় শোক দিবসে রাঙামাটিতে বিজিবি’র উদ্যোগে হাজারো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আলমগীর মানিক

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রাঙামাটি সেক্টরের উদ্যোগে হতদরিদ্র,গরীব-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে রাঙামাটিস্থ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান,বিপিএম(বার),পিএসসি সেক্টর কার্যালয় সম্মুখে হতদরিদ্র, গরীব-দুঃস্থ পরিবারগুলোর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মাঝে রাঙামাটি সেক্টরের অতিরিক্ত পরিচালক(ভারপ্রাপ্ত অপারেশন) মেজর মোঃ শহীদুল ইসলাম,পিএসসি,জি+,নায়েব সুবেদার মোঃ আব্দুল হক, গোলাম মোস্তফাসহ বিজিবির উদ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

খাদ্যসামগ্রী বিতরণকালে সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান,বিপিএম(বার), পিএসসি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় বর্ডার গার্ড বাংলাদেশ রাঙামাটি সেক্টর কর্তৃক হত-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি আমাদের এ মানবিক কর্মসূচি রাঙামাটি সেক্টরের আওতাধীন চারটি ব্যাটালিয়ানের সবগুলো ক্যাম্পের মাধ্যমে প্রায় দেড় হাজার হতদরিদ্র, গরীব-দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও জানিয়েছে তিনি।