নিজস্ব প্রতিবেদক | ১০:০২ পিএম, ২০২৩-০৮-১১
বান্দরবানে প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বন্যায় আশ্রয় কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্থ দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি স্থানীয় দুর্গত মানুষের মাঝে ছুটে যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ব্যবস্থাপনায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। শুক্রবার (১১ আগষ্ট) বান্দরবান সদরের ৮নং ওয়ার্ডের সাইক্লোন সেন্টারের আশ্রয় কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের মাঝে এসব বিতরণ করেন পার্বত্যমন্ত্রী।
এসময় পার্বত্য মন্ত্রী বন্যার্তদের মাঝে সরকারি ও বেসরকারি প্রয়োজনীয় সাহায্য দ্রুত পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা যারা অসহায় তাদের কাছে ত্রাণ সহায়তা পৌছাতে যা যা করনীয় তা করা হবে। একটি মানুষও যাতে এই দূর্যোগে কষ্ট না পায় তার জন্য আওয়ামীলীগ সরকার সব সময় মানুষের পাশে আছে, থাকবে।
এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited