রাঙ্গামাটি দুর্গত ১ হাজার ২০০ মানুষকে খাবার দিলো জেলা পরিষদ


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৪৯ পিএম, ২০২৩-০৮-০৯

রাঙ্গামাটি দুর্গত ১ হাজার ২০০ মানুষকে খাবার দিলো জেলা পরিষদ

 রাঙ্গামাটি জেলার টানা বর্ষণ শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষকে খাবার তুলে দিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ। বুধবার (৯ আগষ্ট) রাঙ্গামাটির জেলার শহরের ৮ টি আশ্রয় কেন্দ্রে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ আশ্রিত প্রায় ১ হাজার ২০০ লোককে সকালের নাস্তা ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। আশ্রিত মানুষ গুলোকে খাবার বিতরণ করেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালযয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পরিষদের প্রতিনিধি ও জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনোতাষ চাকমা, রাঙ্গামাটি জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
এর আগে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ কাউখালী উপজেলার আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের সাথে কথা বলেন। তাদের খোঁজ খবর নেন।