থানচি প্রতিনিধি | ১২:১৫ এএম, ২০২০-১১-০৬
বান্দরবানের থানচি উপজেলার দূর্গম বড়মদক বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে আগুনে পুড়ে গেছে ২০টি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় আগুন থেকে রক্ষা করতে গিয়ে আরো ২২টি দোকান ক্ষতিগ্রস্থ হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে অন্তত ৫০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানান রেমাক্রি ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আরো জানান- বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বড়মদক এলাকায় সাঙ্গু নদীর তীরবর্তী বড়মদক বাজারের একটি দোকান থেকে গ্যাস সিলেন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান- গ্যাস সিলেন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে বাজারের ২০টি দোকানে ছড়িয়ে পড়লে বর্ডার গার্ড বিজিবিসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘটনাস্থলটি উপজেলা সদর থেকে প্রায় ৪০কি:মি দূরে এবং দুর্গম এলাকা গাড়ী রাস্তা না থাকায় দমকল বাহিনীর পক্ষে সেখানে পৌছানো সম্ভব হয়নি।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম মৃদুল অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আগুনের খবর পাওয়া মাত্র থানচি সদর থেকে নৌকা যোগে দুর্গম বড়মদক বাজারে উপজেলার প্রশাসনের একটি টিম পাঠানো হয়েছে। এই যাতায়ত পথে আসাযাওয়া অন্তত ৫ ঘন্টা সময় প্রয়োজন। ঘটনাস্থল পরিদর্শণ শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, দুর্গম থানচি উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় গত ২৭ এপ্রিল ভয়াবহ আগুনে থানচি বাজার পুড়ে ছাই হয়ে গেছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited