পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে প্রতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে; কাজি মুজিবুর রহমান


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৪ পিএম, ২০২৩-০৮-০৫

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে প্রতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে; কাজি মুজিবুর রহমান

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে প্রতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবুর রহমান। তিনি বলেন, তিন পার্বত্য জেলায় নাগরিক পরিষদের নিজস্ব কোন কার্যালয় না থাকার কারণে সাংগঠনিক কার্যক্রম চালাতে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই সাংগঠনের নেতাকর্মীরা চাই তিন পার্বত্য জেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠা করা। কারণ আমাদের ঠিকানা পার্বত্য চট্টগ্রামে।
শনিবার (৫ আগষ্ট) দুপুরে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সমবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাঙ্গামাটি জেলা সভাপতি সাব্বির আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শাহাদাত হোসেন, রাঙ্গামাটি পৌর কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি হাবীব আজম প্রমুখ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবুর রহমান আদিবাসী দিবস পালনের তীব্র নিন্দা জানিয়ে বলেন,  বাংলাদেশের সংবিধান পরিপন্থী ও সরকারের জারিকৃত প্রজ্ঞাপন অবজ্ঞা করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কর্তৃক রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রের লক্ষ্যে তথাকথিত আদিবাসী দিবস পালন করা হচ্ছে। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের উপজাতিরা কখনো আাদিবাসী হতে পারে না। উপজাতীয়রা আদিবাসী ইস্যুটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতকারী এবং দেশ ভাগের গভীর ষড়যন্ত্র। বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করার পরেও দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সরকারের নির্দেশনা না মেনে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তথাকথিত আদিবাসী দিবসের নামে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এটা একটা স্বাধীন রাষ্ট্রের জন্য মোটেও মঙ্গলজনক নয়।
বাংলাদেশের সংবিধানকে অবজ্ঞা করে প্রতিবছর পাহাড়ে আদিবাসী দিবস পালন করছে।