নিজস্ব প্রতিবেদক | ০৮:৫১ পিএম, ২০২৩-০৮-০৪
পাহাড়ে চলমান পরিস্থিতির শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কেএনএফ এর সাথে দ্বিতীয়ত ভার্চ্যুয়াল ভাবে বৈঠক করেছে বান্দরবানে 'শান্তি প্রতিষ্ঠা কমিটি ।
বৈঠকে গুলাগুলি, গুম, হত্যা ও পর্যটকদের অপ্রত্যাশিত ঘটনা বন্ধে একমত হয়েছে। আলোচনায় কেএনএফ সাথে সরাসরি 'শান্তি প্রতিষ্ঠা কমিটি' সাথে বসে আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়।
শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ১.৩০ পর্যন্ত দীর্ঘ তিন ঘন্টা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষ থেকে ১০সদস্য বিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্যরা আলোচনায় অংশ গ্রহণ করেন।
শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষে নেতৃত্ব দেন কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা। কেএনএফের ৪সদস্যে নেতৃত্ব দেন কেএনএফ এর ব্রিগেডিয়ার জেনারেল মাওয়াই ওরফে লালজংমই বম।
বিষয়টি নিশ্চিত করেন শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।
কেএনএফ এর দাবী দাওয়া ব্যাপারে জানতে চাইলে শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা জানান, প্রথমবার আলোচনায় কেএনএফ যে দাবীগুলোর কথা বলেছে আজকেও একই দাবি পেশ করেছে তারা।
শান্তি প্রতিষ্ঠা কমিটি সরাসরি দেশের ভিতরে বসে আলোচনা করার প্রস্তাব দেওয়া হলে নিরাপত্তার কারণ দেখিয়ে কেএনএফ রাজি হয়নি। তবে তাদেরকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে পারলে তারা সরাসরি আলোচনায় বসবে বলে জানান শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র।
তিনি আরো জানান, কেএনএফ পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্যদের শান্তি প্রতিষ্ঠা কমিটির ব্যাপারে জানতে চেয়েছে, শান্তি প্রতিষ্ঠা কমিটি সরকারের অনুমোদন আছে কিনা, তাদের দাবি দাওয়া সরকারের কাছে পৌঁছাচ্ছে কিনা।
অন্যদিকে কেএনএফ এর দাবী দাওয়া বিষয়ে 'শান্তি প্রতিষ্ঠা কমিটি' তাদেরকে লিখিতভাবে দেওয়ার কথা বলেছে বলে জানান শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।
উল্লেখ্য, বান্দরবানে চলমান ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ) সমস্যা সমাধানের জন্য গত ২২জুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা কে আহ্বায়ক, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যাকে মুখপাত্র ও সদস্য এবং লালজার বমকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট 'শান্তি প্রতিষ্ঠা কমিটি’ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited