নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৯ পিএম, ২০২৩-০৮-০৩
আগামী প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, আগামী প্রজন্মকে স্বাধীনতার জন্যে বঙ্গবন্ধুর অসামান্য আত্মদান সর্ম্পকে জানাতে হবে, শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করতে পারলে ঐ লক্ষ্য অর্জন তরান্বিত হবে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্ধোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শামসুদ্দোহা চৌধুরী, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব খোরশেদ আলম, কাউখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ক্যাচিং মং মারমা, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: হেলাল উদ্দিন প্রমুখ।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে জাতির পিতার আদর্শে গড়ে তোলাসহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে স্কুল পর্যায়ে গড়ে তোলা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এটা বর্তমান প্রজন্মের শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিটি মানুষের জন্য শিক্ষানীয় ও বিরল দৃষ্টান্ত। বঙ্গবন্ধু নিয়ে এতো সুন্দর নান্দনিকভাবে কর্ণার করায় মহৎ এ উদ্যোগকে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিক্ষাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited