নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৭ পিএম, ২০২৩-০৮-০৩
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি হেডম্যান-কারবারি, শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টায় সড়ক পথে জেলা প্রশাসক রাজস্থলীতে আগমন করলে উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ও ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন এবং বিভিন্ন অতিথিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় জেলা প্রশাসক সকলের সাথে পরিচিত হন এবং রাজস্থলী উপজেলার মানুষের সুখ দুঃখ ও সম্ভাবনার কথা শুনেন।
এ সময় রাঙ্গামাটি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, এলাকার উন্নয়নের পূর্বশর্ত হলো এলাকার শান্তি ও সম্প্রীতি। যে এলাকায় শান্তি থাকবে, সে এলাকায় উন্নয়ন হবে। শিক্ষার বিষয়ে বিপর্যয়ের কথা শুনে তিনি বলেন, শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। রাজস্থলী বাসীর প্রতি আমি কৃতজ্ঞ, রাজস্থলী বাসী জানেন একজন মানুষকে কিভাবে সম্মান দেখাতে হয়। এই উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যেতে যা যা প্রয়োজন একজন জেলা প্রশাসক হিসেবে আমি সবটুকুই করবো। উপজেলার বিভিন্ন উন্নয়ন সম্পর্কে এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট বিষয়ে সরকারের নিকট ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে বলে জানান।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited