নিজস্ব প্রতিবেদক | ১০:২৩ পিএম, ২০২৩-০৮-০২
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী চাক হেডম্যান পাড়া সড়কটি এখন চলাচলের প্রায়ই অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে চলাচলরত সাধারণ মানুষ দূর্ভোগে পড়তে হচ্ছে। তাই এই সড়কটি দ্রুত সংস্কারের দাবী উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। বাইশারী বাজার হয়ে চাক হেডম্যান পাড়া সড়কটি আনুমানিক সাড়ে ৪ কিলোমিটার। আর এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। জনবহুল এলাকার সড়কটি দীর্ঘ ২ যুগের অধিক সময় পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি এখনো। সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই জনবহুল সড়কের কাজ করেছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে ব্রীক সলিন ধারা উন্নয়ন। আজ সেই থেকে এই পর্যন্ত এই সড়কটি আর কোন ধরনের সংস্কারও হয়নি। বর্তমানে সড়কের বিভিন্নস্থানে খানা খন্দকে ভরপুর। উক্ত সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। সড়কের উভয় পাশে দশ গ্রামের মানুষের বসবাস। তাছাড়া সড়কটি দিয়ে প্রতিদিন রাবার বাগানের শ্রমিকেরা কম হলেও কয়েক লাখ টাকার উৎপাদিত রাবার নিয়ে আসে গাড়ীযোগে এবং কাঁধে বহন করে।
অন্যদিকে এলাকার প্রচুর পরিমাণ ফল-ফলাদি উৎপাদিত হয়ে দেশের অন্যত্র এ সড়ক দিয়েই সরবরাহ করা হয়। তাছাড়া সড়কটির মাঝখানে রয়েছে ফারিখালের উপর দৃষ্টিনন্দন রাবার ড্যাম প্রকল্প। প্রতিদিন শত শত স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াত। এক কথায় বলতে গেলে সড়কটি আশেপাশে বসবাসরত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবাপারে স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, সড়কটি ৭, ৮, ৯নং সহ ৩টি ওয়ার্ডের মাঝখানে অবস্থিত বিধায় এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। আর এই সড়ক দিয়ে প্রতিনিয়ত মানুষের যাতাযাত রয়েছে।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের আন্তরিকতার ফসল হিসেবে এলাকায় অভূতপূর্ন উন্নয়ন হয়েছে। বর্তমানেও বাইশারী ইউনিয়নের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে যেসব সড়ক সংস্কার করা প্রয়োজন তা করা হবে।
তিনি আরও বলেন, সড়কটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে তৎকালীন ব্রীক সলিন ধারা উন্নয়ন করা হলেও বর্তমানে এল জি ই ডি র আইডিতে লিপিবদ্ধ করা হয়েছে। অচিরেই মন্ত্রি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে কার্পেটিং ধারা উন্নয়ন এর কাজ করা হবে।
দশ গ্রামের হাজারো মানুষ বাইশারী চাক হেডম্যান পাড়া সড়কের কাজটি দ্রুত কার্পেটিং ধারা উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited