গোলামুর রহমান-লংগদু | ০৭:২৩ পিএম, ২০২৩-০৭-৩১
রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন কর্তৃক গুলশাখালী চৌমুহনীতে বিশেষ অভিযান পরিচালনা করে সেগুন গোল কাট জব্দ করে।
সোমবার (৩০ জুলাই) রাত ১০টায় রাজনগর জোনের জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ মো: শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় হাবিলদার মো: জাহিদুল আজাদ এর নেতৃত্বে একটি সি টাইপ টহল দল অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার চৌমুহনী বাজার নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে দ্রুত পালিয়ে যায়। উক্ত অভিযানে পরিত্যাক্ত অবস্থায় আনুমানিক ৪০ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা। উক্ত গোলকাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসঙ্গে রাজনগর জোন কমান্ডার বলেন, অবৈধ কাঠ সহ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited