নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৫ পিএম, ২০২৩-০৭-৩০
দেশের জানমাল ক্ষতিসাধন করতে বিএনপি-জামায়াত আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, বিএনপি ও জামাত মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করে না। জনগণকে জিম্মি করে ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিন জনগণ বাস্তবায়িত হতে দেবে না। বিএনপি আন্দোলনের নামে রাস্তা বন্ধ করে মানুষকে জিম্মি করবে সরকার তা মেনে নিতে পারে না। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, দ্বাদশ সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্বাবধানে আর নির্বাচন কমিশনের অধীনে হবে। বিএনপি যদি নিজেদের জনমানুষের দল হিসেবে দাবি করে তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নিয়ে তাদের জনপ্রিয়তা পরীক্ষা করতে হবে।
রবিবার (৩০ জুলাই) সকাল ১১টায় দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও উন্নয়ন বাধাগ্রস্থের প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আওয়ামীলীগ দলীয় কার্যালয় প্রাঙ্গনে শান্তি শোভাযাত্রা ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্র সমাবেশের আগে উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি শোভা যাত্রা বের করা হয়। শান্তি শোভাযাত্রাটি উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক দেব সানীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মো: শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য অভয় প্রকাশ চাকমা, ছাত্র ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক মো: সাইফুল আলম সাইদুল, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষ কেতু চাকমা, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মো: শাহজাহান, বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগ সভাপতি ও মেয়র মো: জমির হোসেন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো: শাহরিয়ার হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ১০টি গরু প্রদান ও দুই হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited