নিজস্ব প্রতিবেদক | ০৪:০২ পিএম, ২০২৩-০৭-২৫
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘীনালা সড়কের ১৪ কিলোমিটার দুইটিলা এলাকায় সড়কের উপর পাহাড়ের মাটি ধসে পড়েছে এতে সড়কের দুই পাশে বেশকিছু যানবাহন আটকা পরেছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
পরে সংবাদ পেয়ে সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের দুইটিলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনা স্থলে পৌছে প্রায় দুই ঘন্টা মাটি সরানোর কাজ করে সড়কের দুই পাশে আটকে পড়া যানবাহন পার করে দেয়।
এতে প্রায় দুই ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর মারিশ্যা দিঘীনালা সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন রাতে ভারী বৃষ্টি পাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের মাটি ধসে পড়েছে। আমরা সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী ও সড়ক বিভাগে অবগত করে দ্রুত মাটি সরাতে অনুরোধ করি পরে সেনাবাহিনীর একটি দল ঘটনা স্থলে পৌছে মাটি সরানোর কাজ শুরু করে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া এই সড়কের ১৮ কিলোমিটার এলাকা জুড়ে ১০ টি পয়েন্টে পাহাড় ধসের ঝুঁকি থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা উত্তলন করে স্থানীয় ও সড়কে যাতায়াতকারীদের সতর্ক করা হয়েছে। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সেনাবাহিনীর এই তড়িৎ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited