জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জুরাছড়িতে আলোচনা সভা 


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৯ পিএম, ২০২৩-০৭-২৫

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জুরাছড়িতে আলোচনা সভা 

স্মৃতি বিন্দু চাকমা 

জুরাছড়ি উপজেলা পরিষদ মসজিদ পুকুরে পোনা অবমুক্ত করে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে জাতীয়  মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,  জুরাছড়ি থানা ( ভাঃ) কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। 

মৎস্য চাষী এলটন চাকমা বলেন, জুরাছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমার সু পরামর্শ অনুযায়ী আমরা চাষীরা সুফল পাচ্ছি। বিগত সময়ে মানুষ মাছ চাষের প্রতি আগ্রহী ছিলেননা, বর্তমানে  জুরাছড়ি উপজেলার মানুষ মাছ চাষে আগ্রহী হয়ে বহু পুকুর বৃদ্ধি পাচ্ছে। 

উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, জুরাছড়ি উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে একসময় মাছের চাহিদা ঘাটতি ছিল কিন্ত বর্তমানে সেই ঘাটতি অনেকটা পুরণ হতে চলেছে কারণ সেই দূর্গম এলাকার মানুষ নতুনভাবে পুকুর সম্প্রসারণ করে মাছ চাষ করে যাচ্ছেন, তাই যেমনি মানুষ পুষ্টির চাহিদা মেটাতে পারবে তেমনি নিজেরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দুইজন মৎস্যচাষী এলটন চাকমা, মোহাম্মদ শাহাবুদ্দিন কে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস ও সনদপত্র  প্রদান করা হয়।