নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৮ পিএম, ২০২৩-০৭-২৫
রাঙামাটি রাজস্থলী উপজেলার খাগড়াছড়ি পাড়া এলাকায় আগুনে পুড়ে এক দিন মজুরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দিনমজুর পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।অখত ছিল একমাত্র আল্লার কুরআন।
মঙ্গলবার (২৫ জুলাই ) সকাল ৫ টার সময় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের খাগড়াছড়ি পাড়া এলাকার দিন মজুর আবদুল লতিফের বাড়িতে এ ঘটনা ঘটে।
লতিফ জানান, সকালের আজানের পর হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। বিকেলে রান্না করার পর আর চুলা জ্বলেনি। এছাড়া বিদ্যুৎ থেকেও আগুন লাগেনি। কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না।
তিনি বলেন, চারটি শোবার রুম, রুমে থাকা প্রায় সব আসবাবপত্র, একটি গোয়াল ঘর, একটি ছাগলের ঘর এমন কি মেয়ে বিবাহ দেওয়ার জন্য জিনিষ পত্র কিনে আনলাম এবং ব্র্যাক ব্যাংক থেকে ৩০ হাজার টাকা লোন নিলাম আমার জমানো টাকা সহ রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের ৫ সদস্যকে নিয়ে বর্তমানে প্রায় খোলা আকাশের নীচে অবস্থান করছি।আমার একটি ছেলে ও নেই আছে মাত্র ৫টি মেয়ে তাদের মধ্যে একজনের বিবাহ হওয়ার কথা এখন কি করি সম্ভল হারিয়ে নির্বাক তাকিয়ে আছে লতিফ। ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ।
রাজস্থলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জুয়েল বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো বিদ্যুৎ সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই বাড়ির পাশের ইটের দেয়াল ছাড়া প্রায় সব কিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ৫ লাখ টাকার মতো হবে বলে জানাগেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বলেন, আগুন লাগার বিষয়ে শুনেছি খতিগ্রস্ত পরিবার আবেদন করলে জেলাপ্রশাসকের তহবিল হতে সহায়তা করার আশ্বাস দেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited