নিজস্ব প্রতিবেদক | ১২:২০ পিএম, ২০২৩-০৭-২৪
বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য ‘খ’ শ্রেণিতে বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ৩য় স্থান অর্জন করে পুলিশ সুপারের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা। এরই পরিপ্রেক্ষিতে আজ ২৩ জুলাই ২০২৩খ্রি: ঢাকা বন ভবনের হৈমন্তি মিলনায়াতনে জাতীয় বৃক্ষমেলা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট, সনদ ও চেক প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি মহোদয়ের কাছ থেকে রাঙামাটি জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশ সুপার।
উক্ত পুরস্কার প্রাপ্তিতে রাঙামাটি পার্বত্য জেলার সাবেক দুই পুলিশ সুপার জনাব মো: আলমগীর কবীর, পিপিএম (সেবা) এবং মীর মোদ্দাছ্ছের হোসেন’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ সুপার।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited