বাঘাইছড়িতে পুলিশ অভিযানে পলাতক আসামি আটক


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৬ পিএম, ২০২৩-০৭-২২

বাঘাইছড়িতে পুলিশ অভিযানে পলাতক আসামি আটক

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে সিরাজ হোসেন (২৫) নামে এক পলাতক আসামিকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টায় বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ এর নির্দেশনায় এএসআই সফিকুল ও অহিদুল এর নেতৃত্বে ও সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগীতায় তার বাড়ী থেকে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত আসামি কে আজ রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, মাদকদ্রব্য আইনে তাকে ১ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিল।