নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৪ পিএম, ২০২৩-০৭-২০
রাঙামাটিতে নতুন প্রজন্মকে শুদ্ধ সংগীত চর্চায় উৎসাহিতর করার প্রয়াসে জেলায় আজ স্থানীয় শিল্পীদের নিয়ে উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমী ও সুর নিকেতন স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ইনস্টিটিউট অডিটোরিয়ামে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার সংস্থার সাবেক সদস্য নিরুপা দেওয়ান।
সুর নিকেতনের পরিচালক মনোজ বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সদারঙ্গ উচ্চাঙ্গ পরিষদের সাধারন সম্পাদক রাজিব দাস, চট্টগ্রামের বিশিষ্ট তবলা শিল্পী রাজিব চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সিনথিয়া চাকমা, সাধারন সম্পাদক মুজিবুল হক বুলবুল, সাংবাদিক মনসুর আহম্মেদ, কবি হাসান মঞ্জু, কবি মনির আহমেদ, লেখক শুভ্রজ্যোতি চাকমা, জেলার বিশিষ্ট সমাজসেবক জীবন রোয়াজা, সাগরিকা রোয়াজা, প্রহেলিকা ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে শুদ্ধ সংস্কৃতি চর্চার উর্বর ভূমি। আলোচকবৃন্দ সুর নিকেতন স্কুলের পরিচালক মনোজ বাহাদুরের প্রশংসা করে বলেন,পাহাড়ের শিল্পীদের শুদ্ধ সংগীত শিক্ষার পাশাপাশি তিনি এখানকার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিল্পীদের নিজস্ব ভাষায় সংগীত শিক্ষার সুযোগ সৃষ্টি করেছেন। এই অর্জনগুলোকে ধরে রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার জন্য আহবান জানানো হয়।
আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি সংগীত শিক্ষক ও সুর নিকেতনের পরিচালক মনোজ বাহাদুরের রচনায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নিজস্ব ভাষায় রুপান্তর করে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited