মানুষের ভাগ্যোন্নয়ন ও নারীদের স্বাবলম্বি করতে কাজ করছে আওয়ামীলীগ সরকার;দীপংকর তালুকদার এমপি


নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৫ এএম, ২০২৩-০৭-২০

মানুষের ভাগ্যোন্নয়ন ও নারীদের স্বাবলম্বি করতে কাজ করছে আওয়ামীলীগ সরকার;দীপংকর তালুকদার এমপি

মানুষের ভাগ্যোন্নয়ন ও নারীদের স্বাবলম্বি করতে কাজ করছে আওয়ামীলীগ সরকার বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়। আর এর সাথে নারীরা যাতে নিজ পায়ে দাঁড়াতে পারে তার জন্য গাভী ও ছাগল পালনে উদ্বুদ্ধ করতে হবে। এতে করে পার্বত্য অঞ্চলের অস্বচ্ছল পরিবার সচ্ছলতায় ফিরে আসবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় বুধবার (১৯ জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদ রেস্ট হাউজ প্রাঙ্গনে রাঙ্গামাটি জেলার দুস্থ ও অসচ্ছল নারীদের মাঝে গাভী ও ফলজ গাছের চারা বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো: মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত গাভী ও চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, বিপুল ত্রিপুরা বুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, সদস্য আশীষ কুমার চাকমা নব, জেলা কৃষকলীগের সভাপতি মো: জাহিদ আকতার, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: সাইফুল আলম রাসেদ প্রমুখ।
অনুষ্ঠানে পৌরসভা এলাকার দুস্থ নারীদের মাঝে ৪টি গাভী ৫০টি ফলজ চারা এবং সদর উপজেলার ৬টি ইউনিয়নে দুস্থ নারীদের মাঝে ৬টি গাভী এবং ১০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।