নিজস্ব প্রতিবেদক | ০৮:২৬ পিএম, ২০২৩-০৭-১৮
শেখ হাসিনার অধিনে কোন নির্বাচন হবেনা বলে দাবী জানিয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ৩টায় রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি। পদযাত্রাটি রাঙ্গামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক চত্বর নিউ মার্কেট এর সামনে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু। এসময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, বিএনপি রাঙ্গামাটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙ্গামাটি জেলা যুবলদ সভাপতি আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, শ্রমিক দলে সভাপতি মমতাজ মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রাঙ্গামাটির বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ের সম্মুখে এসে জড়ো হয়। দুপুর দুইটা থেকে রাঙ্গামাটি জেলা বিএনপি অফিস ও আশেপাশ এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। পরে বিকাল সাড়ে তিনটায় পদযাত্রা শুরু হয়। প্রখর রোদ্র উপেক্ষা করে শত শত নেতাকর্মী পদযাত্রায় অংশ গ্রহণ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited