রাঙামাটিতে অটোরিকশা উল্টে আহত-২


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৯ এএম, ২০২৩-০৭-১৭

রাঙামাটিতে অটোরিকশা উল্টে  আহত-২

রাঙামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালে যাত্রীবাহী অটোরিকশা(সিএনজি) উল্টে গিয়ে আহত ২জন। প্রত্যক্ষদর্শীরা জানান,শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপা থেকে যাত্রী নিয়ে যাওয়ার পথে পৌর ট্রাক টার্মিনালে গিয়ে অটোরিকশার চাকা খুলে দুর্ঘটনায় পতিত হয়।পরে ট্রাফিক পুলিশের সহায়তায়  আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন-আমির হোসেন (৫৫) অপর জন সিএনজি চালক।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার শওকত আকবর জানান, সোমবার সকালে সিএনজি দুর্ঘটনা আঘাতপ্রাপ্ত একজন রোগি জরুরী বিভাগে চিকিৎসা নিতে দেখা গেছে। তার নাম আমির হোসেন।
স্থানীয়রা জানান,রাঙামাটি শহরের মধ্যে মানুষের চেয়ে সিএনজির সংখ্যা  বেশী হয়েছে। আর সিএনজি চালকদের নেই কোন প্রশিক্ষণ। চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারনে প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে সাধারণ মানুষ। এমনকি পঙ্গুত্ব বরণ করেছে অনেকই।