রাঙামাটিতে উদ্বোধন হলো লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ


নিজস্ব প্রতিবেদক    |    ১০:২১ পিএম, ২০২৩-০৭-১৫

রাঙামাটিতে উদ্বোধন হলো লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ

পার্বত্য জেলা রাঙামাটিতে উদ্বোধন করা হলো লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ। 
শনিবার( ১৯ জুলাই) সকালে শহরের তবলছড়ি ডি এসবি কলোনী  এলাকায় অবস্থিত লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজটি উদ্বোধন করা হয়। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সাংসদ  দীপংকর তালুকদার, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,  দৈনিক গিরি দর্পন সম্পাদক আলহাজ্ব  একে এম মাকসুদ আহমেদ, জেলা পরিষদ সদস্য ও লেক সিটি নার্সি এন্ড মিডওয়াইফারি কলেজের চেয়ারম্যান সুবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংকোয়া, লেক সিটি নার্সি এন্ড মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ মার্গেটও রোজারিও, নাসিং ইনর্চাজ ক্রিসনা চাকমা সহ নাসিং কলেজের প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী, অবিভাবক ও ছাত্র -ছাত্রীবৃন্দ।