নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৫ পিএম, ২০২৩-০৭-১৪
‘কর্মে কৌলীন্যে অনন্য এক জীবন’ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ, রাঙামাটি পার্বত্য জেলা। সার্বিক সহযোগিতায় ছিলেন যমুনা টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি ফজলুর রহমান রাজন।
স্বজন সমাবেশ রাঙামাটি পার্বত্য জেলার সভাপতি এম. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দীপক বিকাশ চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশ রাঙামাটি পার্বত্য জেলার প্রধান উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশ রাঙামাটি পার্বত্য জেলার সাধারণ সম্পাদক প্রথমা চাকমা। এছাড়া রাঙামাটি জেলার রোভার স্কাউট কমিশনার ও রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক নুরুল আবছার, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ ও দৈনিক যুগান্তরের কাউখালী উপজেলা প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ বক্তব্য দেন। স্মরণসভা শেষে সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন স্বজন সমাবেশের জেলা সভাপতি এম কামাল উদ্দিন।
স্মরণসভায় সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণসহ তার আত্মার শান্তির জন্য দোয়া ও প্রার্থনা করে বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন দেশের একজন অন্যতম শিল্প উদ্যোক্তা। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ দেশ ও জাতির উন্নয়নে তার অবদান বিশাল। তিনি ছিলেন এক সফল স্বপ্নসারথি। দেশে অনেকগুলো শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলে দেশের অর্থনীতির উন্নয়নের পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে দিয়ে গেছেন তিনি। দেশ ও গণমানুষের মুখপত্র হিসাবে তিনি প্রতিষ্ঠা করে গেছেন বস্তুনিষ্ঠ এ দুটি গণমাধ্যম দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন। তিনি দেশের শিল্পায়নসহ নানা ক্ষেত্রে সফল পথিকৃৎ। জাতির কল্যাণে তার আরও অনেক দিন বেঁচে থাকার দরকার ছিল। কিন্তু বৈশি^ক প্রাণঘাতী মহামারী করোনা ২০২০ সালের ১৩ জুলাই দেশের সফল ও প্রিয় ব্যক্তিত্ব নুরুল ইসলামকে অকালে চিরতরে হারাতে হয়েছে আমাদের। সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংলাদেশের মানুষের হৃদয়ে চির অমলিন হয়ে থাকবেন। তার চেতনাকে ধারণ করে আগামীর উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited