রাজস্থলীতে ৪ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান


আইয়ুব চৌধুরী    |    ০৯:৩৫ পিএম, ২০২৩-০৭-১২

রাজস্থলীতে ৪ জন  শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান

রাঙামাটি রাজস্থলীতে  মেধাবী ও অসচ্ছল পরিবারের শশিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান করা হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে রাজস্থলী উপজেলার একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ৪ শিক্ষার্থীকে ৩ হাজার টাকা  করে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ১২ জুলাই  বুধবার উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ  বঙ্গবন্ধু বৃত্তি প্রদান করেন।  এ সময় তিনি  বলেছেন, বঙ্গবন্ধু’র নেতৃত্বে এ দেশ দেশ স্বাধীন হয়েছে।তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‌আজকে যারা বৃত্তি পেয়েছে এবং যে সকল শিক্ষার্থীরা এখানে আছে ভবিষ্যতে এক একজন সমাজের উচ্চ পর্যায়ে চলে যাবে। তবে দেশের ইতিহাস এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  কথা মনে রাখতে হবে। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।