নিজস্ব প্রতিবেদক | ০৯:৫০ পিএম, ২০২৩-০৭-১১
“জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণের হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বান্দরবানে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১১ই জুলাই) সকালে বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অরুন সারকি টাউন হলে গিয়ে শেষ হয়। র্যালী শেষে অরুন সারকি টাউন হলে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা.অংচালু এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এসময় সহকারী পুলিশ মো. সালাহউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ডেপুটি সিভিল সার্জন ডা. মো: নয়ন সালাউদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান, মেডিকেল অফিসার (সিসি) ডা. মো: নুরুস সাফাসহ পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করেছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর হচ্ছে পুরো দেশ। এসময় তিনি জনসংখ্যাকে জনশক্তিকে রুপান্তর করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আরো উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা.অংচালু বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় বান্দরবানে ৯-১১জুলাই পর্যন্ত তিনদিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে আর উক্ত কার্যক্রম চলাকালীন ১০হাজার ৩শত ৫৩ জনকে বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে।
সভা শেষে ২০২২-২৩ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় উপজেলা ও জেলা পর্যায়ের ৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী প্রতিষ্ঠানের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়, তাছাড়াও বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত ৬জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited