কাপ্তাইয়ে চোলাই মদ'সহ নারী মাদক ব্যবসায়ি আটক


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৭ এএম, ২০২০-১১-০৩

কাপ্তাইয়ে চোলাই মদ'সহ নারী মাদক ব্যবসায়ি আটক

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত মহিলা হলেন জান্নাতুল ফেরদৌস (৩৫) স্বামীঃ মৃত জাকির হোসেন, গ্রাম- গর্জনতলী, উপজেলা ঃরাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ৬ টায় কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এর নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা উপজেলা সদর বড়ইছড়ি এলাকা হতে তাকে গ্রেফতার করে।

ওসি নাসির উদ্দীন জানান আটককৃত মহিলা দেশীয় তৈরী চোলাই মদ নিয়ে পাচারের উদ্যোশে দাঁড়িয়েছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) তাঁকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে থানা সুত্রে জানা যায়।