নিজস্ব প্রতিবেদক | ০৮:২৩ পিএম, ২০২৩-০৭-০৭
সনাতন সম্প্রদায়র দর্শণ, রীতিনীতি ও ধর্মীয় অনুশাসন মেনে চলে বলেই সনাতনী সমাজ আজ অনেক সুন্দর বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, ভারতে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের চুড়ায় পতাকা বাতাসের বিপরীতে উড়ো সেই রহস্য আজো কেউ উন্মোচন করতে পারেনি। নেপালের কৈলাশ পর্বত্য নিয়ে এখনো অনেক রহস্য রয়েছে। তার পরও মহাভারতের শকুনীর যে চাল সেই চালে পান্ডাব ও গৌরবের দুভাগ করে দিয়েছে। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে দিয়েছে। আমাদের সমাজেও সেই শকুনী মামা রয়েছে। তাদের থেকে আমাদেরকে দুরে থাকতে হবে। তাদের চিহ্নিত করে সমাজকে বাচিয়ে তোলার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সার্ধশত বার্ষিকী উপলক্ষে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে দীপংকর তালুকদার এই কথা বলেন।
শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি আশীষ দাশের সভাপতিত্বে অণুষ্ঠিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহমেদ তালুকদার, বাংলাদেশ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অমলেন্দু হাওলাদার, সদস্য সচিব রনতোষ মল্লিক, শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সার্ধশত বার্ষিকী অনুষ্ঠানের আহবায়ক সঞ্জিত চৌধুরী, সদস্য সচিব স্বপন কান্তি মহাজন, প্রকাশনা কমিটির আহবায়ক অঞ্জন কুমার দেসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রক্ষা কালী মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ দে টিটু।
আলোচনা সভা শেষে সার্ধশত বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের অনুষ্ঠান মালা ও মন্দিরের ইতিহাস নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited