উন্নয়ন বোর্ডের সফল চেয়ারম্যান হিসেবে ২ বছর মেয়াদপূর্ণ করলেন নিখিল কুমার চাকমা


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৩১ এএম, ২০২৩-০৭-০৭

উন্নয়ন বোর্ডের সফল চেয়ারম্যান হিসেবে ২ বছর মেয়াদপূর্ণ করলেন নিখিল কুমার চাকমা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে ২বছর মেয়াদ পুর্ণ করলেন নিখিল কুমার চাকমা। তাঁর ২ বছর মেয়াদ পুর্তিতে বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৃহষ্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর (অতিরিক্ত সচিব)  নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীা তাকে নিজ কার্যালয়ে শুভেচ্ছা জানান।

এ সময় নিখিল কুমার চাকমা বলেন, আমার  ২বছর মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে দায়িত্ব অর্পণ করেছিলেন সেটা সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছি। উন্নয়ন বোর্ডকে আপন মনে গ্রহণ করে সবার সাথে সোহার্দ্যপূর্ণ পরিবেশ বজার রাখার চেষ্টা করেছি। বোর্ডের কর্মকর্তা-কর্মচারী সকলে নিজ নিজ দায়িত্ব চমৎকারভাবে পালন করেছেন। ফলে বোর্ডের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড সবার কাছে গ্রহণযাগ্যতার দিক থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।

এসময় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর (অতিরিক্ত সচিব)  নিখিল কুমার চাকমার নেতৃত্বের প্রশংসা জানিয়ে বলেন,  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে  আপনার নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সোহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে বোর্ডের উন্নয়নমূলক কর্মকান্ড অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়েছে। আপনার দুই বছর মেয়াদে তিন পার্বত্য জেলার দুর্গম এলাকায় যেসব  প্রকল্প বাস্তবায়ন হয়েছে সেসব দৃশ্যমান সুষম উন্নয়নের কথা পার্বত্যবাসীর কাছে একটা মাইলফলক হয়ে থাকবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) মোঃ জসীম উদ্দিন (উপসচিব),খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম,বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন,বান্দরবান পার্বত্য জেলার নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম,গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক  মতিউর রহমান, ত্রয়া সরকার, তথ্য কর্মকর্তা মিজ ডজী ত্রিপুরা,পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেনসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বোর্ডের আওতায় পরিচালিত বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।