সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৪ পর্যটক আহত


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫১ পিএম, ২০২৩-০৭-০৬

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৪ পর্যটক আহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে বেড়াতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ৪ জন পর্যটক আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকা জনক বলে জানাগেছে।

৬ জুলাই বৃহস্পতিবার দুই ঘটিকায় সাজেকের হাউজ পাড়ায় পাহাড় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে যায় এতে মাইক্রোবাসের ৪ আরোহী পর্যটক আহত হয় এদের মধ্যে দুইজন আশংকা জনক তারা হলেন  মোঃ শাহরিয়ার ইকবাল (৪২) পিতাঃ একেএম শহিদুল্লাহ ৩৮ মিরপুর রোড, ঢাকা১২০৫। মোঃ তাইছির আহমেদ,পিতাঃ মৃত আব্দুল মান্নান,গ্রামঃ পাঠানপাড়া রোড, ফেনী।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আলম দুর্গটনার বিষয়টি নিশ্চিত করে বলেন পাহাড় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস  ব্যাক্তিগত গাড়ি ( নিশান ঢাকা মেট্রো , ঘ- ১৫ -৭২৫৩) উল্টে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।