রাঙামাটি থেকে কড়া নিরাপত্তায় ৮ জঙ্গিকে চট্টগ্রাম কারাগারে প্রেরন


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২২ পিএম, ২০২৩-০৭-০৫

রাঙামাটি থেকে কড়া নিরাপত্তায় ৮ জঙ্গিকে চট্টগ্রাম কারাগারে প্রেরন

বাংলাদেশের নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৮ সদস্যকে আজ চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রামে বিভিন্ন মামলায় হাজিরা ও বিচার কার্য পরিচালনা করার জন্য আজ বুধবার রাঙ্গামাটি জেলা কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়ায়। আগামীকাল সকালে বিভিন্ন মামলায় আসামীদেরকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হবে। 

আজ সকালে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাঙ্গামাটি জেলা কারাগার থেকে চট্টগ্রাম জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। 

রাঙামাটির জেল সুপার বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র বেশ কিছু সদস্য বান্দরবানের দুর্গম পাহাড়ে অবস্থান করে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছে এমন সংবাদে সন্ত্রাসীদের ধরতে গত বছরের অক্টোবর মাস থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে এ পর্যন্ত ৫৫ জন জঙ্গি ও ১৭ জন কেএনএফ সদস্যকে গ্রেফতার/আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে ৮ জনকে আজ চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।