নিজস্ব প্রতিবেদক | ০১:৩৭ পিএম, ২০২৩-০৭-০৪
রাঙামাটিতে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুই প্রু চৌধুরী, মো: রফিকুল মাওলা, বৃষকেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, মৎস্য জীবী-লেীগর সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার জানান, এ প্রতিষ্ঠানটিতে একপাশে বঙ্গবন্ধুর জীবন কালের স্ব চিত্র, অন্য পাশে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, সহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের বই, দেশের সংবিধান সেট, বিভিন্ন বিষয়ে লেখা নানা লেখকের তথ্য নির্ভর বই সমূহ এই পাঠাগারে স্থান পেয়েছে।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর জানান, বঙ্গবন্ধু আমাদের জাতির পরিচয়, জাতীয় সম্পদ তিনি সকল বাঙ্গালীর অহংঙ্কার। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সম্পর্কে আগামী প্রজন্মের নিকট সঠিক তথ্য তুলে ধরার জন্য ও দেশের সঠিক ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তুলে ধরার লক্ষে আমাদের এ উদ্যোগ। তিনি আরো বলেন, আমাদের জেলা তথ্য বিষয়ক বই ও জেলার কৃতি সন্তানদের লেখা এ বই পাঠাগারের মাধ্যমে তুলে ধরার জন্য প্রদান করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited