নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৮ এএম, ২০২৩-০৭-০২
পিকআপ ভ্যানে সাথে গুরুতর আহত শিশুকে হাসপাতালে ভর্তি করে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন রাঙামাটিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্য নুরুল আলম।
গত ২৮ জুন রাঙ্গামাটি সদরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি সদরস্থ বনরুপা এলাকা হতে রাঙ্গাপানির উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর রাঙ্গাপানি এলাকার কাছাকাছি পৌঁছালে শোভাযাত্রায় অংশগ্রহণরত জনৈক তোইসা মনি নামক একটি ছোট বাচ্চা শিশুর পাঁ অসাবধানবসত পিকআপ ভ্যানের চাকার নিচে চলে যায়। এতে বাচ্চা শিশুটি গুরুতর আহত হয়। এমতাবস্থায় গুরুতর আহত বাচ্চা শিশুটিকে হাসপাতালে নেওয়ার জন্য দ্রুত এগিয়ে আসেন ট্রাফিক পুলিশের সদস্য কনস্টেবল নুরুল আলম।
শোভাযাত্রার ফলে সৃষ্ট যানজটের কারনে ট্রাফিক পুলিশ সদস্য নুরুল আলম সিএনজি যোগে বাচ্চাটিকে হাসপাতালে নেওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে কোন উপায়ান্তর না দেখে পুলিশ সদস্য নুরুল আলম আহত শিশু বাচ্চাটিকে তার (পুরাতন ট্রাফিকের সাদা হাতা) দিয়ে নিজের শরীরের সাথে বেঁধে মোটর সাইকেলে ভিআইপি হর্ন বাজিয়ে দ্রুত সময়ের মধ্যে শিশু বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেন।
ট্রাফিক পুলিশের এমন মানবিকতায় পুলিশের প্রতি আস্থা ও ভালোবাসা নতুন জায়গা করে নিয়েছে জেলার সাধারণ মানুষের মনে।
এই ঘটনায় আহত শিশুটির পরিবার সহ জেলার সর্বোস্থরের সাধারণ মানুষ পুলিশ সদস্য নুরুল আলম সহ জেলা পুলিশের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited