নুরুল কবির | ০৭:৫৪ পিএম, ২০২০-১১-০২
বান্দরবানে বহু অভিযুগে অভিযুক্ত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এবার প্রতারনা মামলায় ফেঁসে গেলেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন এক নারী। রবিবার বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন সমাজসেবা কার্যালয়ের ট্রেড প্রশিক্ষক মেহেরুন নেছা।
বাদীর অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক মুজাহিদুর রহমান তদন্তের ভার দিয়েছেন ককসবাজার পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)কে। মামলার বিবাদীরা হলেন- জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বান্দরবান সহকারী পরিচালক মঞ্জুর আহমেদ তাঁর স্ত্রী হ্লাসিং দাই এবং রুবি প্রু মার্মাসহ অজ্ঞাত আরো কয়েকজনকে বিবাদী করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু জাফর জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মেহেরুন নেছা জানান, মামলার বিবাদীরা ভূয়া প্রত্যয়ন দিয়ে ঋণ উত্তোলনে আমাকে জামিনদার বানিয়ে প্রতারনা করেছে। ৩নম্বর বিবাদী হ্লাসিংদাই আমার স্বাক্ষর নকল করে চেকে ১০ লক্ষ টাকার অংক বসিয়ে সোনালী ব্যাংক, বান্দরবান শাখা থেকে টাকা উত্তোলনে ব্যর্থ হয়ে চেক ডিজ অর্নার করে আমার নামে উল্টো মিথ্যা মামলা দায়ের করে। উল্লেখিত কারনে আমি রুবি প্রু, মঞ্জুর আহমেদ ও তার স্ত্রী হ্লাসিংদাইসহ অজ্ঞাত কয়েকজনের নামে প্রতারণার মামলা দায়ের করেছি।
উল্লেখ্য, মঞ্জুর আহমেদ ২০০৭ সালে বান্দরবান জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে অফিস সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সে বান্দরবান জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পায়। দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত থাকার সুবাদে তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছেন। এরআগে ভূয়া প্রত্যয়ন প্রদান করার বিষয়টি জেলাজুড়ে তোলপাড় শুরু হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited