আলমগীর মানিক | ১১:৫৩ এএম, ২০২৩-০৬-২৮
কাপ্তাই সেনা জোন এবং কাপ্তাই থানা পুলিশের যৌথ অভিযানে গরুর ট্রাক এবং অন্যান গাড়ি হতে চাঁদাবাজি করার সময় জেএসএস (মূল) এর সশস্ত্র কালেক্টর বাসি মং মারমা (৪৫) এবং অংসি মং মারমা (৩৫)কে গ্রেফতার করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে,গত ২৭ জুন দিবাগত রাত আনুমানিক ১ ঘটিকায় কাপ্তাই উপজেলার বালুচর ষ্টিল ব্রিজের প্বার্শে নির্জন স্থানে কাপ্তাই লিচুবাগান রাস্তা দিয়ে চলাচলকারী গাড়ি আটকিয়ে ৫-৬ জন ব্যক্তি চাঁদা আদায় করছে।
এই সময় কাপ্তাই জোন হতে ওয়ারেন্ট অফিসার মোঃ ফারুক এর নেতৃত্বে একটি টহল এবং কাপ্তাই থানা হতে ওসি জসিম উদ্দিনে নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে ২ ব্যক্তিকে আটক করা হয়। এসময় চাঁদাবাজিতে ব্যবহৃত ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ, ২টি মোবাইল ফোন ও চাঁদার নগদ অর্থসহ আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে বাকি ৩-৪ জন পাহাড়ি সন্ত্রাসী পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসি মং মারমা এবং অংসি মং মারমা উভয়ের ঠিকানা চন্দ্রঘোনা থানার কারিগর পাড়া এলাকায়। বাসি মং মারিমা পূর্বেও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন জেএসএস (মূল) এর হয়ে চাঁদাবাজি করার সময় আইন শৃংখলা বাহিনীর নিকট গ্রেফতার হয়ে এক বছর কারাভোগ করে এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে বলে স্থানীয়রা।
চাঁদাবাজির ব্যাপারে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নূর উল্ল্যাহ জুয়েল-পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে। এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রনে কাপ্তাই জোন কঠোর অবস্থানে রয়েছে। তাই প্রতিটি এলাকায় স্থানীয় জনগণকে সন্ত্রাস প্রতিরোধে স্বোচ্চার হওয়ার আহ্বান জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited