নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৮ পিএম, ২০২৩-০৬-২৬
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা এর আনন্দ সকলের সাথে ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক গরীব, অসহায় ও দুস্থ জনগনের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ জুন) দুপুরে রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিকে উপকারভোগীদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি। এ সময় রাঙ্গামাটি রিজিয়নের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় রাঙ্গামাটি সরকারী হাসপাতালে আইপিএস প্রদান, পাহাড়ী ও বাঙ্গালীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, সেলাই মেশিন বিতরণ, অসহায় ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খরচ এবং ঘর মেরামতের জন্য আর্থিক অনুদানসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়।
রিজিয়ন কমান্ডার বলেন, আগামী ২৯ জুন পবিত্র ঈদ-উল-আযহা যাতে আপনারা পরিবার নিয়ে আনন্দের সাথে পালন করতে পারেন এজন্য আমাদের এ ক্ষুদ্র চেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে সর্বদা থাকতে বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
পরে রাঙ্গামাটি উদোাগে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited