গোলামুর রহমান-লংগদু | ০৮:২৩ এএম, ২০২৩-০৬-২৬
পার্বত্যাঞ্চলে শান্তি ও সম্প্রীতির লক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যারা এই শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে চাইবে তারা কেউ পার পাবেনা। এমনকি অতীতেও পারেনি। অস্ত্র দিয়ে চাঁদাবাজি সন্ত্রাসীদের সকল কর্মকান্ড প্রতিহত করতে সকলকে এগিয়ে আসতে আসার আহবান জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।
রবিবার (২৫ জুন) সকালে, রাঙ্গামাটির লংগদু সেনাজোনে খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে স্থানীয়দের মাঝে উপর সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান কালে খাগড়াছড়ি ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী এ আহবান জানান।
এসময় লংগদু জোনের সৌজন্যে তাদের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় জনসাধারণ পাহাড়ি বাঙ্গালী ১৮জন অসহায় গরীবদের মাঝে ঈদ- উল- আযহা উপলক্ষে ১২জনকে নগদ ৪৯ হাজার টাকা এবং প্রয়োজন অনুযায়ী আরো ৬ জনকে ল্যাপটপ, নলকূপ, ডেউটিন, সেলাই মিশিন, সিলিং ফ্যান প্রদান করেন।
উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া পিএসসি, উপ অধিনায়ক মেজর রিফাতুজজাকের, আরএমও ক্যাপ্টেন যুবায়ের সহ এলাকার চেয়ারম্যান, হেডম্যান কারবারিরা ও গণ্যমান্য ব্যাক্তিগন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited