নিজস্ব প্রতিবেদক | ১১:০৮ পিএম, ২০২৩-০৬-২৩
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে বন্ধুদের সাথে নিয়ে গোসল করতে নেমে তন্ময় বড়ুয়া (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তন্ময়ের নিথর দেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত তন্ময় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ১নং পাথরঘাটা এলাকার নেপাল বড়–য়ার সন্তান এবং রাঙামাটি সরকারী কলেজের শিক্ষার্থী বলে জানাগেছে।
জানা গেছে, শুক্রবার বিকেলে ইঞ্জিন চালিত বোট নিয়ে তন্ময় ও তার বন্ধুরা রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের কাপ্তাই হ্রদের ওপারে বালুচর নামক একটি দ্বীপে যায়। এসময় গোসল করতে নেমে তন্ময় কাপ্তাই হ্রদের পানির নীচে তলিয়ে যায়।
পরে তাকে অনেক খোঁজাখুজি করে সন্ধান পাওয়া না গেলে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এক ঘণ্টা চেষ্ঠা চালিয়ে পানির তলদেশ থেকে তন্ময়কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তন্ময় বড়ুয়া নামে এক যুবক বন্ধুবান্ধবদের সঙ্গে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে হ্রদের পানিতে ডুবে মারা গেছেন। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited