প্রধানমন্ত্রীর উদ্যোগে সুলভমূল্যে টিসিবি পন্য পেয়ে সাধারণ মানুষরা উপকৃত হচ্ছে: মোহাম্মদ মিজানুর রহমান


নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৯ পিএম, ২০২৩-০৬-২১

প্রধানমন্ত্রীর উদ্যোগে সুলভমূল্যে টিসিবি পন্য পেয়ে সাধারণ মানুষরা উপকৃত হচ্ছে: মোহাম্মদ মিজানুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সুলভমূল্যে টিসিবি পন্য বিক্রি করার কারণে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদেরকে সহায়তা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে ভর্তুকি মূল্যে এইসব পন্য বিক্রি করছে। আর প্রতিমাসে দেশের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে তেল, ডাল বিক্রি করা হচ্ছে। এতে করে স্বল্প আয়ের মানুষ উপকৃত হচ্ছে।
বুধবার (২১ জুন) সকালে রাঙ্গামাটির উপজেলা পর্যায়ে জুন মাসের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি শিশু পার্ক এলাকায় বালুখালী ইউনিয়ন পর্যায়ের পণ্য বিক্রি কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন সুলতানা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা, অন্নপূর্ণ টিসিবি ডিলার ঝিল্লুল মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রাঙ্গামাটির বালুখালী ইউনিয়নের কার্ডধারী উপকারভোগীরা ৩৬০ টাকায় ২ কেজি তেল, ২ কেজি ডাল সংগ্রহ করে।