পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষিজ উপকরণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৮ পিএম, ২০২৩-০৬-২১

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক উপকারভোগীদের মাঝে কৃষিজ উপকরণ বিতরণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র্য বিমোচন” প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে কৃষিজ উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়স্থ মাইনী মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারীভোগীদের মাঝে কৃষিজ উপকরণ বিতরণ করেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে বোর্ডের ভাইস চেয়ারম্যান উপকারভোগীদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণের সময় তুলা চাষ বৃদ্ধির বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর অনুষ্ঠানের শেষে রাঙ্গামাটি সদর উপজেলার ২০২২-২৩ অর্থ বছরের নির্বাচিত কৃষকের মাঝে প্রদর্শনী সৃজনের লক্ষ্যে কৃষিজ উপকরণ বিতরণ করা হয়। 
উক্ত অনুষ্ঠানে বোর্ডের সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন, খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, বোর্ডের উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামানসহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকা হতে আগত উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।