চট্টগ্রামে বঙ্গবন্ধু ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৩২ পিএম, ২০২৩-০৬-২১

চট্টগ্রামে বঙ্গবন্ধু ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা

চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাংচুরের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমুলক শান্তির প্রতিবাদে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আজ সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কাযালয়ের সম্মুখে ঘন্টা ব্যাপী মানববন্ধনে রাঙ্গামাটি জেলার বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। 

রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলে ইউনিটির ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, রাঙ্গামাটি পৌরসভা  মেয়র আকবর হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার সুজন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকাশ চাকমা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, সহ সভাপতি এড. মামুন ভুঁইয়া সহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা জাতির পিতার মুর‌্যাল সহ স্বাধীনতার উপর আঘাত হানা কুলাঙ্গারদের গ্রেফতার পূর্বক দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান।