নিজস্ব প্রতিবেদক | ০৬:২৬ পিএম, ২০২৩-০৬-১৯
নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করার সময় ধাওয়া করে চার মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা। রোববার রাতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মসজিদ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক কারবারি ইব্রাহিম(৪৩), আবু তাহের (৩৯), মোঃ আব্দুল মতিন(৩৩) ও মোঃ রায়হান(১৯)কে হাতেনাতে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে কোতয়ালী থানায় দায়েরকৃত মামলা নং-২২/১৩০, তারিখ ১৮/০৬/২০২৩।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ আব্দুল বাতেন খানের নেতৃত্বে এসআই মোঃ রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্সরা সন্ধ্যায় হোটেল হিল এড্রেস এর সম্মুখে ইয়াবা বিক্রি হচ্ছে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছালে আসামীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে ধৃত করতে সক্ষম হয়। এ সময় তাদেরকে দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবাসহ ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের সোমবার রাঙামাটির আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited