রাঙামাটি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৫ এএম, ২০২৩-০৬-১৯

রাঙামাটি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে বিশ্ব পরিবেশ দিবস,পরিবেশ মেলা,জাতীয় বৃক্ষ রোপণ ও বৃক্ষমেলা উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার আনসার ও ভিডিপি কার্যালয়ে রবিবার ১৮জুন ২০২৩ সকালে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন,ফয়জুল বারী,জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাঙামাটি পার্বত্য জেলা।

তিনি বলেন,সবাই 'মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ' প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন করা হয়। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহব্বানে সাড়া দিয়ে রাঙামাটি জেলাসহ ১০টি উপজেলায় বৃক্ষরোপণ অভিযান-২০২৩ পালন করা হয়।

জেলার প্রত্যেক গ্রামে প্রতিটি সদস্যকে ফলজ,বনজ,ভেষজ ওষধী গাছের চারা রোপনের ব্যবস্থা নেওয়া ও অন্যান্যদের উদ্বুদ্ধ করতে আহ্বান জানানো হয়। এসময় জেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।