নিজস্ব প্রতিবেদক | ১২:২৮ এএম, ২০২৩-০৬-১৯
রাঙ্গামাটি রাজস্থলী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮জুন) বিকাল ৩টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও রাজস্থলী দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সহযোগিতা করে রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশন। রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আলাউদ্দিন । প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । এবারের প্রতিপাদ্য ছিলো "রুখবো দুর্নীতি গড়বো দেশ হবো সোনার বাংলাদেশ।
বিতর্ক প্রতিযোগিতায় দুইটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তড়িৎ বড়ুয়া।
বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এস.এস আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার সুশেল চাকমা, সাংবাদিক আজগর আলী খান, রাজস্থলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সানুমং মারমা।
এতে বিচারক ছিলেন, আখ্যেইম্যচৌধুরী, রোমেল দাশ, রাজীব কুমার দে। বিতর্ক প্রতিযোগিতায় রাজস্থলী ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়।এবং শ্রেষ্ঠ বক্তা হন ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভৌমিত্র বড়ুয়া। অতিথিরা বিজয়ীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করেন । এসময় রাজস্থলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited