নিজস্ব প্রতিবেদক | ০৯:১৯ পিএম, ২০২৩-০৬-১৮
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আজ দেশের সব সম্প্রদায়ের ধর্মীয় উপসনালয়ে নতুন নতুন ভবন নির্মান হচ্ছে। এই দেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।
তিনি রবিবার (১৮ জুন) সকালে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের নবনির্মিত দ্বিতল চার্চ ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
নিখিল কুমার চাকমা আরোও বলেন, প্রত্যেকটি ধর্মের মধ্যে শান্তির কথা বলা হয়েছে। ধর্মীয় অনুশাসন যদি সকলে মেনে চলে তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ব্যয়ে এই দ্বিতল চার্চ ভবন নির্মাণ করা হয়।
এই উপলক্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘে নবনির্মিত চার্চের ফলক উন্মোচন, চার্চের পালক সখরীয় বৈরাগীর পরিচালনায় প্রার্থনা সভা, খ্রীস্ট সঙ্গীত পরিবেশন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি উইং কমান্ডার (অব:) খ্রীষ্টোফার অধিকারী এর সভাপতিত্বে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সহ সভাপতি প্রদীপ বিশ্বাস, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং,শেড বোর্ডের পরিচালক মলিনা কর্মকার, ময়মনসিংহ অঞ্চলের ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি জন সাংমা, গোপালগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি ডেবিট অধিকারী, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের প্রাক্তন সহ সভাপতি জগদীশ কর্মকার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, দিনাজপুর অঞ্চলের ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিজয় দাশ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গুনিয়া ও কাপ্তাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন আঞ্চলিক চার্চ সংঘের প্রতিনিধি, পালকবৃন্দ এবং মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited