নিজস্ব প্রতিবেদক | ১০:০৫ পিএম, ২০২৩-০৬-১৪
সারাদেশে বিএনপি-জামাত কর্তৃক সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে শহরে শান্তি র্যালী ও শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ। বুধবার (১৪ জুন) সকাল ১১টায় শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো : আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, মো: শহীদুল আলম স্বপন, যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, সুজন বড়ুয়া, সদর থানা যুবলীগের সাধারন সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, শহর যুবলীগের সভাপতি মো: আবুল খায়ের, সাধারন সম্পাদক মো: আব্দুল ওহাব খান প্রমুখ।
সমাবেশে যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী বলেন, বিএনপি-জামাতের আমলে দেশে বিদ্যুতের সবচেয়ে খারাপ অবস্থা ছিল, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বিদ্যুতের সেই খারাপ অবস্থা থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। এছাড়া প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ যখন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই সরকারের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বিএনপি-জামাত আবারো নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। শান্তি সমাবেশের আগে শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে বনরুপা পর্যন্ত সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited