নিজস্ব প্রতিবেদক | ০৮:২৭ পিএম, ২০২৩-০৬-১১
পার্বত চট্টগ্রামকে সাজাতে পরিকল্পনা গ্রহণ করতে হবে, তার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একটি পরিকল্পনা উইং স্থাপনের উপর গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান (এনডিসি)।
রবিবার (১১ জুন) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী নিয়োগের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে অনেক সমস্যা রয়েছে তা কি ভাবে মোকাবেলা করা যায় তার জন্য সকলকে নিয়ে কাজ করা হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সভা কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন ও অর্থ হারুন উর রশিদ, সদস্য প্রশাসন ও পরিকল্পনা মোঃ জসিম উদ্দিন, উন্নয়ন বোর্ড খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ মুজিবুল আলম, রাঙামাটির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তুষিত চাকমা, বান্দরবান নির্বাহী প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত।
এতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম কৃষি সম্ভাবনাময় অঞ্চল। এ অঞ্চলকে সঠিক ভাবে ব্যবহার করা গেলে দেশের অর্থনীতিতে দারুণভাবে ভূমিকা রাখতে পারবে।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন আইটি সেক্টরকে আরো উন্নয়ন করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে সাথে সাথে পার্বত্য চট্টগ্রামকেও এগিয়ে নিতে হবে। পাহাড়ের সড়ক যোগাযোগ যাতে আরো উন্নত করা যায় তার জন্য প্রকৌশল শাখাকে আরো কাজ করতে হবে।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited