রাজস্থলী প্রতিনিধি | ১১:০৬ পিএম, ২০২৩-০৬-০৮
রাঙামাটি জেলার রাজস্থলীতে কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজস্থলীর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের কাজুবাদাম ও কফি চাষ বিষয়ে বিশদ ধারণা দেন রাঙামাটির জেলা প্রশাসক, মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা,উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, কৃষি অফিসার আবুল খায়ের, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান সহ উপজেলা সদরের বিভিন্ন এলাকার চাষিরা দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, পার্বত্য এলাকায় কাজুবাদাম ও কফি চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় বলে মন্তব্য করে চাষিদের ঘরের আশেপাশে এবং পতিত জমিতে বেশি করে কাজুবাদাম ও কফি আবাদের প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার আবুল খায়ের জানান, পার্বত্যাঞ্চলে ব্যক্তি ও সরকারি-বেসরকারী উদ্যাগে আরো অধিক পরিমানে কাজুবাদাম ও কফি বাণিজ্যিকভাবে চাষ করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থান সৃষ্টির অপার সম্ভাবনা রয়েছে, আর পাহাড়ের মাটি, আবহাওয়া ও পরিবেশ কফি ও কাজুবাদম চাষের জন্য অত্যন্ত উপযোগী। কাজুবাদাম ও কফি আবাদে চাষিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিনামুল্যে প্রশিক্ষণ, বীজ, চারা, সারসহ যাবতীয় সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited