নিজস্ব প্রতিবেদক | ০১:১১ এএম, ২০২৩-০৫-৩০
রাঙ্গামাটির লংগদুতে তিনদিন যাবত অসুস্থ অবস্থায় ভাসান্যদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকায় দুটি বন্য হাতি অবস্থান করছিলো,তার মধ্যে একটু হাতিকে অসুস্থ দেখে গতকাল বনবিভাগ কে অবগত করে স্থানীয়রা।
খবর পেয়ে রাঙ্গামাটি বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগীতায়, স্থানীয় বনবিভাগের তৎপরতায় সোমবার বেলা ৪টার দিকে রাঙ্গামাটি বনবিভাগ, শুবলং বনবিভাগ এবং চট্টগ্রাম থেকে থেকে মেডিকেল টিমের দুজন ডাক্তারের সহযোগীতায় অসুস্থ হাতিটিকে চিকিৎসা পরবর্তী বনে ছেড়ে দেওয়া হয়।
ডাক্তাররা বলছেন, হাতিটির বা পায়ে পুরোনো একটি ক্ষত রয়েছে, যার ফলে হাতিটির পা নাড়াচাড়া করতে পারছেনা,তবে চিকিৎসার পরবর্তী হাতিটি সুস্থ হবে বলে আশ্বস্ত করেছেন তারা।
বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বলেন, খবর পেয়ে হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম নিয়ে এখানে আসি,চিকিৎসা পরবর্তী হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সার্জারি বিভাগের অধ্যাপক বলেন, হাতিটিকে দেখে প্রাথমিক ভাবে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। আশকরি দ্রুত সুস্থ হয়ে যাবে।
কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেনারি অফিসার ডাক্তার হাতেম সাজ্জাদ বলেন, আমরা এসেই হাতিটি প্রয়োজনীয় চিকিৎসা দেই এবং আশাকরি হাতিটি সুস্থ হয়ে বনে ফিরে যাবে।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited