আলমগীর মানিক | ১২:৩৮ পিএম, ২০২৩-০৫-২৯
রাঙামাটির বরকল উপজেলাধীন কুরকুটিছড়ি এলাকায় বন্যহাতির আক্রমনে মালেক মিয়া নামের ৫৬ বছর বয়সী একজন মুসল্লী নিহত হয়েছেন। সোমবার ফজরের আযানের পরপরই কুরকুটিছড়ির ৮নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকায় এই দূর্ঘটনা সংগঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন ২নং বরকল ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সুরভী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় বাসিন্দা মালেক ফজরের নামাজ পড়তে মসজিদ সংলগ্ন নদীর পাড়ে ওযুর জন্য যান। এক ঘন্টায়ও তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন ঘাটে গিয়ে মালেককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই বন্যহাতির পাল এলাকায় হামলা দিয়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি স্থানীয়দের বাড়ি-ঘর ভেঙ্গে চুরমার করে দিচ্ছে।
সংশ্লিষ্ট্য প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ না থাকায় স্থানীয় বাসিন্দারা বন্যহাতির আক্রমনে নিজেদের প্রাণহানি থেকে শুরু করে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হলেও এই ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতিপূরণ পাচ্ছেনা স্থানীয় ক্ষতিগ্রস্থরা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited