নিজস্ব প্রতিবেদক | ০৩:০৬ পিএম, ২০২৩-০৫-২৮
জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি রাজনীতির নামে অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, বিএনপি যে রাজনীতি করছে তা দেশের মানুষ চায় না।
রবিবার সকালে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় শান্তিচুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিলো। আওয়ামীলীগ দেশের ক্ষমতায় থাকলে ভবিষ্যতে ও সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে থাকবে।
এতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি সদর উপজেলা শাখার আহ্বায়ক রমেশ মার্মা'র সভাপতি উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য অভয় প্রকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, সহ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.শাওয়াল উদ্দিন।
আজকে ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি রমেশ মার্মা' ও মো. আরিফ উদ্দিন কে রাঙামাটি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়। তাদের আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠন করার নির্দেশ প্রদান করা হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited